রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)৬ সদস্য আহত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)৬ সদস্য আহত হয়েছেন।
এদের মধ্যে সুবেদার মহিউদ্দিন, ল্যান্স নায়েক শফিউল ইসলাম ও সিপাহী আব্দুল হালিমসহ ৪ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
হেলিকপ্টারযোগে রোববার সকাল ৮টার দিকে তাদের ঢাকায় আনা হয়।
রোববার ভোরে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়ার কা
নাবিলির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া বিজিবি সেক্টরের জিএসওটু মেজর মোঃ তারেক মাহমুদ সরকার জানান, রোববার রাতে পাশ্ববর্তী ঝিনাইদহ জেলায় বিশেষ অভিযান চালিয়ে আটককৃত অবৈধ মালামাল নিয়ে কুষ্টিয়া সেক্টর মিরপুরে ফেরার পথে ভোর রাত ৫ দিকে কুষ্টিয়া শহরতলী কুষ্টিয়া-পাবনা সড়কের জুগিয়া-পালপাড়া নামক স্থানে পিক-আপ ভ্যানটির (নং কুষ্টিয়া-ঠ ১১-০০১১) টায়ার বিষ্ফোরন ঘটে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঐ গাড়ীতে থাকা কুষ্টিয়া বিজিবি সেক্টরের সুবেদার মহিউদ্দিন (৬৫), নায়েক মিজানুর রহমান (৪৫), ল্যান্স নায়েক আব্দুল হালিম (৩৫), ল্যান্স নায়েক ওবায়দুর রহমান (৩৮), ল্যান্স নায়েক শফিকুল ইসলাম (৩৯) ও ল্যান্স নায়েক সিরাজুল ইসলাম (৩৫) আহত হন। তাৎনিক তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় সুবেদার মহিউদ্দিন, ল্যান্স নায়েক আব্দুল হালিম, ল্যান্স নায়েক ওবায়দুর রহমান ও ল্যান্স নায়েক শফিকুল ইসলামকে ভোরেই হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইসে রেফার্ড করা হয়। নায়েক মিজানুর রহমান ও ল্যান্স নায়েক সিরাজুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত বিজিবির পিক-আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছে।

দৌলতপুরে বায়েজিদ ম্যাচে আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরীতে আগুনে ঝলসে যাওয়া শ্রমিক আব্দুস সাত্তার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গেছে। সে পাশ্ববর্তী সোনাইকুন্ডি লস্করপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরী কর্তৃপ ও প্রত্যদর্শীরা জানায়, গত ১৩ এপ্রিল বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরীতে অসাবধানতাবশত বারুদ থেকে আগুন লেগে গেলে শ্রমিক আব্দুস সাত্তারের শরীর ঝলসে যায়। ফ্যাক্টরী কর্তৃপ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করে। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে মারা সে মারা যায়। স্থানীয়রা জানান, আগুন লাগার বিষয়টি বায়েজিদ ম্যাচ ফ্যাক্টরী কর্তৃপ গোপন রেখে আব্দুস সাত্তার কে গোপনেই চিকিৎসা করাচ্ছিল। তাছাড়া ফ্যাক্টরী কর্তৃপরে উদাসীনতার কারণে প্রায়ই অগ্নিকান্ড ও প্রাণহানীর ঘটনা ঘটে।

দৌলতপুরে কলেজ ছাত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় আহত ৫

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় কলেজ ছাত্রীর খালু সহ ৫ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ভাগজোত বাজার এলাকার ছেন্টু আলীর কন্যা ও বাগোয়ান গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রী লাবনী কে একই এলাকার বখাটে মামনু, মিঠুন, রিংকু, জামরুল ও তাদের সহযোগীরা কলেজে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যাক্ত করত। এ ব্যাপারে রবিবার সকাল ৯ টার দিকে লাবনীর খালু আলেক মন্ডল প্রতিবাদ করলে ঐ বখাটেরা হাত কুড়াল ও ধারালো অস্ত্রদিয়ে আলেক কে কুপিয়ে জখম করে। এ সময় আলেকের স্বজনরা এগিয়ে আসলে তাদের ওপরও বখাটেরা হামলা চালায়। এতে আলেক মন্ডল (৪২) মইদুল (৩৫) হানিফ (৩২) হান্নান (৩৫) সহ ৫ জন আহত হয়। এদের মধ্যে আলেক ও হানিফকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।


কুমারখালীতে তরমুজ খেয়ে ২ শিশু’র মৃত্যু ॥ ৩৪ জন হাসপাতালে ভর্তি

 স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার কুমারখালীতে তরমুজ খেয়ে স্মৃতি (৯) ও অনিক (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই পরিবাবের ৮ জনসহ কমপে ৩৪ জনকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া গ্রামে তরমুজ খেয়ে এ ঘটনা ঘটেছে। নিহত স্মৃতি কালুয়া গ্রামের আশরাফ আলীর মেয়ে এবং অনিক একই গ্রামের আসকর আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কালুয়া গ্রামের আসকর আলী ঢাকা থেকে ফেরার পথে কুমারখালী বাসষ্ট্যান্ড থেকে তরমুজ কিনে বাড়িতে নিয়ে যায় এবং ওই তরমুজ তার পরিবার ও নিকটতম প্রতিবেশীরা এক সঙ্গে খায়। এর কিছুণ পরই তারা সবাই অসুস্থ্য হয়ে পড়েন। তাৎনিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার এক পর্যায়ে আশরাফ আলীর শিশু কন্যা স্মৃতি মারা যায়। গুরুতর অসুস্থ্য অবস্থায় আসকর আলীর ছেলে অনিক (১১) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এছাড়াও অসুস্থ্যদের মধ্যে ফারুক (৯), মারুফ (১১), মিম (৯), জীম (৬), নিহারুল (৭০), ইসলাম আলী শেখ (৬০), রেখা (২২), ঝন্টুসহ (৩০) ৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশাংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ সালেক মাসুদ এ ব্যাপার জানান, ধারণা করা হচ্ছে ব্যবসায়ীরা তরমুজ পাকানোর জন্য তরমুজে কোন কেমিকেল দেওয়ার ফলে তার বিষক্রিয়ার কারণে শিশুদের মৃত্যু হয়েছে। অথবা অন্য কোন খাদ্য গ্রহণের ফলেও এমনটি ঘটে থাকতে পারে, তবে প্রকৃত রহস্য পরবর্তীতে জানা যাবে।

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

কুষ্টিয়ায় সম্মিলিত পেশাজীবি পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদুক কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদ ও ১৯ দলের সকল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীব
ি পরিষদ। গত বুধবার সকালে কুষ্টিয়া শহরের এনএস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জিলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী রুমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু,

কুষ্টিয়ায় দৈনিক হাওয়া পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রুহুল আমিন গাজী

 স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি
রুহুল আমিন গাজী বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মিডিয়ার শত্র“। এ সরকার মতায় আসার পর একের পর এক মিডিয়ার উপর নগ্ন হস্তপে চালিয়েছে। এ সরকার মিডিয়ার বন্ধের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের ইতিহাস তারা ইতিপূর্বে মতায় এসে তাদের মদদপুষ্ট পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। তারা ফের মতায় এসে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, দৈনিক আমারদেশ পত্রিকা বন্ধ করে দিয়ে হাজার হাজার মিডিয়া কর্মীদের বেকার করে দিয়েছে। এ সরকার মিডিয়ার ভালো চায় না।
গত মঙ্গলবার দৈনিক হাওয়া পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দৈনিক হাওয়া পত্রিকার প্রকাশক অধ্যাপিকা ফাহিমা রুমীর সভাপতিত্বে ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কুষ্টিয়া জিলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী রুমী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন, জামায়াতের কুষ্টিয়া জিলা আমীর সাবেক এমপি আব্দুল ওয়াহিদ, ইসলামী বিশ্ববিদ্যায় জিয়া পরিষদের সভাপতি ড. শহিদুর রহমান, ইবি শিক সমিতির সাবেক সভাপতি ড. তোজাম্মেল হোসেন, ড. মিজানুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান জাকির ােসেন সরকার, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সাংবাদিক, কবি, সাহিত্যিক, রাজনীতিবীদসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। শেষে প্রতিষ্ঠাব ার্ষিকীর কেক কাটা ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী আরও বলেন, গনতন্ত্র ও আওয়ামীলীগ এক সাথে চলতে পারেনা। তারা দেশ ও জাতির শত্র“। একতরফা ভোট ডাকাতির মাধ্যমে মতায় এসে জনগণের আস্থা হারিয়েছে। জনগণের উপর তাদের অপশাসন চেপে বসেছে। দেশের মানুষ তাদের হাত থেকে মুক্তি চায়।এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন ছাড়া দেশের মানুষের মুক্তি মিলবে না।