
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা পালিত

কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা মুসলিম মিল্লাতের সর্ববৃহৎ উৎসব। আনুগত্যের উজ্জ্বল মহিমায় ভাস্বর এ ঈদ উল আজহা। ঈদুল আজহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করা। কুরবানীর সঠিক তাৎপর্যকে উপলব্ধি করে যদি ধর্মপ্রাণ মানুষ কুরবানী দেয়, তাহলে ঈদ-উল-আজহার প্রকৃত উদ্দেশ্য সার্থক হবে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে গাড় হয় পরস্পরের প্রতি আমাদের সহমর্মিতা, ভালবাসা এবং শ্রদ্ধাবোধ। আল্লাহ্তায়ালা ধনী-গরীব সবার মাঝেই ঈদের আনন্দ সমান-ভাবে বন্টনের যে শিক্ষা দিয়েছেন তা সঠিকভাবে পালনের মাধ্যমে এর তাৎপর্যকে তুলে ধরতে হবে। এই পবিত্র দিনে সুপ্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহবান, ত্যাগের মহিমায় উজ্জল ঈদুল আজহার দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রাণ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরীব দুঃখীদের পাশে দাঁড়াই।।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)