সোমবার, ৬ জানুয়ারি, ২০১৪

কুষ্টিয়ায় হরতাল সমর্থনে ১৮ দলীয় জোটের বিােভ সমাবেশ

স্টাফ রিপোর্টার ঃ প্রহসনের নির্বাচন বাতিল ও হত্যাকান্ডের ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের বিােভ সমাবেশ করেছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কুমারখালির বিভিন্ন ইউনিয়ন ও কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা খন্ড খন্ড মিছিল সমাবেশে যোগ দেয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা ১৮ দলীয় জোটের
যুগ্ম আহবায়ক সাবেক এমপি অধ্য সোহরাব উদ্দিন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.গোলাম মহাম্মাদ, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এসএম ওমর ফারুক,সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আউয়াল, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সরকারী কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

ফেলানী হত্যার তৃতীয় বার্ষিকী

  বিএসএফ’র গুলিতে নির্মমভাবে নিহত ফেলানীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলে ফেলানীর পরিবারের প থেকে কুড়িগ্রাম নাগেশ্বরীর দণি রামখানা কলোনীটারী গ্রামে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী ফুলবাড়ীর উত্তর অনন্তপুর সীমান্তে কাঁটাতারের ওপর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় টহলরত চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করেন। ২০১৩ সালের ১৩ আগস্ট পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের কাছে সোনারি বিএসএফের ছাউনিতে বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। স্যা দেন ফেলানীর বাবা নুর ইসলাম, মামা আ. হানিফ, কুড়িগ্রামের সরকারি কৌঁসুলি আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল জিয়াউল হক খালেদ।
জিজ্ঞাসাবাদ শেষে আদালত মামলার প্রধান আসামি অমিয় ঘোষকে বেকসুর খালাস দেন। রায় প্রত্যাখ্যান করে ফেলানীর বাবা ওই বছরের ১১ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দেন। এ পর্যায়ে ‘রিভিশন ট্রায়াল’ করার ঘোষণা দেয় বিএসএফ।

কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের হরতাল সমর্থনে মিছিল

 স্টাফ রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচন বাতিল ও হত্যাকান্ডের প্রতিবিাদে দাবীতে বিএনপির ৪৮ ঘন্টা হরতালের ১ম দিন কুষ্টিয়ায় সতস্ফুর্ত ভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে পুলিশি বাধা অতিক্রম করে মিছিল সমাবেশে করেছে কুষ্টিয়া জেলা ১৮ দলীয় জোট।

রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

কুষ্টিয়া শহর শিবিরের বিােভ মিছিল ॥ মহাসড়কে আগুন

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে এবং হরতালের সমর্থনে কুষ্টিয়ায় বিােভ মিছিল করেছে শিবির। ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা সোমবার সকালে শহরে বিভিন্ন স্থানে মিছিল পিকেটিং করেছে।

কুষ্টিয়ায় ৩টি সংসদীয় আসনের ২টিতে আওয়ামীলীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ

॥ কুষ্টিয়ার ৩টি সংসদীয় আসনের বেসরকারী ফলাফল পাওয়া গেছে। এতে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রউফ বিজয়ী হয়েছেন।

শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪

কুষ্টিয়ার দৌলতপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

 কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের মাঠে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভেড়ামারা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সিএ হালিম জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের একটি মাঠের মধ্যে একটি লাম পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত অনুমানিক (৩২) বছর বয়সী ওই ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে অন্য জায়গা থেকে তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

কুষ্টিয়ার আলামপুরে ভোট কেন্দ্রে আগুন ॥ বিএনপি নেতা গ্রেফতার

 স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক নিয়ামত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঘরে আগুন দেওয়ার অভিযোগে আনা হয়েছে।