শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪

কুষ্টিয়ায় ১৯ দলের বিক্ষোভ সমাবেশ

  স্টাফ রিপোর্টার ॥ ৫ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন বাতিল ও কালো পতাকা মিছিলে বাধা দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা ১৯ দলীয় জোটের উদ্যাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন

বুধবার, ২৯ জানুয়ারি, ২০১৪

কুষ্টিয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল


 স্টাফ রিপোর্টার = জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধ সংসদ গঠন করার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়ায় ১৯ দলীয় জোটের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মিছিলটি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিণ করে বড় বাজার রেল গেটে সমাবেশে মিলিত হয়। মিছিলের শুরুতেই পুলিশ কালো পতাকা ব্যবহারে বাধা প্রদান করে। বাধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করে নেতৃবৃন্দ। মিছিলে বিএনপি, জামায়াত, যুবদল, ছাত্রদল, ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও মিছিলে অংশ গ্রহণ করেন ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দ। 

শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪

ফারাজী মুন্সীর দরবার

কুষ্টিয়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকায় নিয়মিত বিভিন্ন বিভাগে লেখকদের লেখা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে সাহিত্য ও সংস্কৃতি পাতায় নিয়মিত প্রকাশিত হচ্ছে মানবজীবনের সকল সমস্যার সমাধান নিয়ে ফারাজী সন্সীর দরবার। এ দরবারে নিয়মিত বসছে
সকলের আসর। সকল ধরনের প্রশ্নের বিজ্ঞ জবাব দিচ্ছেন ফারাজী মুন্সী। আপনার যে কোন সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করুন 

 kushtiardiganta@gmail.com
উত্তর দিবেন ফারাজী মুন্সী।
দেখুন www.kushtiardiganta.blogspot.com

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০১৪

কুষ্টিয়ার আবাসন প্রকল্পের বাসিন্দারা বিভিন্ন সমস্যায় জর্জরিত

স্টাফ রিপোর্টার ॥
কুষ্টিয়ায় ভালো নেই আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রামের বাসিন্দারা। এসব আশ্রয়ন প্রকল্পে নানা অনিয়মের ফলে অবকাঠামোগত উন্নয়নসহ অনেক সুবিধা থেকে বঞ্চিত এখানে বসবাসকারীরা। ফলে ভাসমান মানুষের আর্থসামাজিক উন্নয়ন তো ঘটেইনি বরং তাদের দুর্ভোগ বেড়েছে। অনেকই আশ্রয়ন প্রকল্পে আসার পর পালিয়ে গেছে। জানা যায়, কুষ্টিয়া জেলায় ৬ উপজেলায় মোট আশ্রয়ন প্রকল্পের সংখ্যা ২৭টি। আর গুচ্ছ গ্রাম ১৬টি। আর বাস্তবায়নের পথে ২টি। কুষ্টিয়া সদর উপজেলার আশ্রয়ন প্রকল্প গুলো হচ্ছে গড়াই-১, চৌড়হাস, আলামপুর-১ ও জুগিয়া। এছাড়াও এই উপজেলায় জগতি নামে একটি গুচ্ছগ্রাম রয়েছে।

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

কুষ্টিয়ার চাপড়ায় চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত-১৫

স্টাফ রিপোর্টার ॥ চর দখলকে কেন্দ্র করে কুষ্টিয়া কুমারখালীর চাপড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে আইনাল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। রেবাবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানায়, গত বছর চর চাপড়া গ্রামে চরদখলকে কেন্দ্র করে স্থানীয় আকবর আলী মেম্বর ও নেহের আলী-বদি হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষে একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। এর জের ধরে ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে আকবর আলী মেম্বর ও নেহের আলী-বদি হোসেন গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। সংঘর্ষে প্রতিপরে আঘাতে নহের আলী-বদি হোসেন গ্রুপের সমর্থক আইনাল হক ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। তারা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছে। রাতেই মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনাল শেখ চড়চাপড়া গ্রামের নিহত মৃত রিয়াজ উদ্দিন শেখের ছেলে।

শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪

কুষ্টিয়ায় শিবিরের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় এলাকার দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ছাত্র শিবির। গতকাল শনিবার বিকালে কুষ্টিয়া শহরে শিবিরের জেলা শাখার আয়োজনে কম্বল, চাঁদরসহ এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন শিবিরের কেন্দ্রিয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন। উপস্থিত ছিলেন শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি রেজাউল করিম নয়ন, শহর সভাপতি সোহেল রানা,

শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪

অগ্নিদগ্ধ রাখীর পাশে দাড়ালেন গড়াই স্টুডেন্টস ফোরাম

স্টাফ রিপোর্টার ॥ গরীব রিকশা চালকের ৬ বছরের কন্যা শিশু রাখী। চিকিৎসার অভাবে ধুকে ধুকে অসহনীয় যন্ত্রনায় ছটফট করছিল। এমতাবস্থায় তার পাশে এগিয়ে আসে কুষ্টিয়ার গড়াই স্টুডেন্টস ফোরাম। তার সকল ব্যয় ভার গ্রহণ করেছে তারা। এ মানবসেবার জন্য তারা সকলের প্রশংসা অর্জন করেছে।
জানা যায়, গত ২৭ ডিসেম্বর রাখীর শরীরের প্রায় ৬০% অংশ আগুনে পুড়ে যায়। বেশ কিছু দিন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা হওয়ার পর তার শারিরীক উন্নতি না হওয়ায় ভালো চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু রাখীর পিতার সে সমর্থন নেই। তাই উন্নত চিকিৎসার অভাবে রাখী চিকিৎসার অভাবে অসহনীয় জ্বালা যন্ত্রনায় ভূগছিল। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য এগিয়ে আসে কুষ্টিয়ার গড়াই স্টুডেন্টস ফোরাম । উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে বার্ন ইউনিট এ ভর্তি করে। রাখীকে সার্বিক ভাবে সহযোগিতা করছে গড়াই স্টুডেন্টস ফোরাম। রাখীর ঢাকার চিকিৎসার সর্বপ্রকার খরচের দায়িক্ত নিয়েছেন গড়াই স্টুডেন্টস ফোরামের আমেরিকার সহযোগি রেইনার এবার্ট ও ড.মাকসুদ আফরোজ। রাখীকে এতো বড় সহযোগিতা করার জন্য গড়াই স্টুডেন্টস ফোরামের সকল সদস্য সদস্যাবৃন্দ রেইনার এবার্ট ও ড.মাকসুদ আফরোজ কে ধন্যবাদ জানিয়েছেন।