শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

কুষ্টিয়া মিরপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত


স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত হয়েছে। শিশুটির নাম বিপ্লব শেখ (১২)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুরকেল চালাতে চালাতে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে উঠে।
এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা পালিত

 স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা পালিত হয়েছে। সকালে ঈদগাহে নামাজ আদায় শেষে মুসলমানরা দেশ ও জনগণের শান্তি কামনা করেছে। কায় মোনাজাতের মাধ্যমে নিজ অপরাধের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছে। দেশ ও দেশের জনগণ যাতে শান্তি সুখে থাকে। দেশের উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। নামাজ শেষে আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে কোলাকুলি মোলাকাত করেছে। অনেকেই আপনজনদে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেছে। শেষে কোরবানী করেছে।

কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদকের শুভেচ্ছা ও অভিনন্দন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা মুসলিম মিল্লাতের সর্ববৃহৎ উৎসব। আনুগত্যের উজ্জ্বল মহিমায় ভাস্বর এ ঈদ উল আজহা। ঈদুল আজহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করা। কুরবানীর সঠিক তাৎপর্যকে উপলব্ধি করে যদি ধর্মপ্রাণ মানুষ কুরবানী দেয়, তাহলে ঈদ-উল-আজহার প্রকৃত উদ্দেশ্য সার্থক হবে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে গাড় হয় পরস্পরের প্রতি আমাদের সহমর্মিতা, ভালবাসা এবং শ্রদ্ধাবোধ। আল্লাহ্তায়ালা ধনী-গরীব সবার মাঝেই ঈদের আনন্দ সমান-ভাবে বন্টনের যে শিক্ষা দিয়েছেন তা সঠিকভাবে পালনের মাধ্যমে এর তাৎপর্যকে তুলে ধরতে হবে। এই পবিত্র দিনে সুপ্রিয় পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহবান, ত্যাগে
র মহিমায় উজ্জল ঈদুল আজহার দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রাণ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরীব দুঃখীদের পাশে দাঁড়াই।।

রবিবার, ২৭ জুলাই, ২০১৪

কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদকের ঈদ শুভেচ্ছা

রহমত, বরকত ও মাগফিরাতের ডালি নিয়ে আমাদের মাঝে এসেছিল মাহে রমজান। এক মাস সিয়াম সাধনার পর আমাদের দুয়ারে উঁকি দিচ্ছে এক মহান খুশির সওগাত-ঈদুল ফিতর। ঈদ-উল ফিতরে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে-ঈদ মুবারক! ঈদ আসে, প্রতি বছর ঘুরে ঘুরে ঈদ আসে আমাদের মাঝে।
মুসলমানদের জন্য আল্লাহপাক দু’টি খুশির দিন হিসেবে মঞ্জুর করেছেন। একটি ঈদুল ফিতর এবং অন্যটি ঈদুল আজহা। এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদুল ফিতর। সিয়ামের মাঝে রয়ে গেছে মহান রাব্বুল আলামিনের সীমাহীন রহমত, বরকত ও মাগফিরাত। সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর ঘোষিত সেই সকল নিয়ামত আমাদের অর্জন করতে হবে।
সিয়াম থেকে শিা গ্রহণ করে বাকি এগারোটি মাস আল্লাহর নির্দেশমত এবং রাসূল (সা)-এর প্রদর্শিত পথে জীবন পরিচালনা করতে পারলেই কেবল আমরা সফল হতে পারি। ঈদের দিন-বহু প্রতীতি একটি খুশির দিন। এই খুশির কোনো তুলনা হয় না।

শুক্রবার, ৬ জুন, ২০১৪

১৯০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মেধা বিকাশের অনন্য শিা প্রতিষ্ঠান দ্যা স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়ার বৃহৎ বে-সরকারী বৃত্তি প্রকল্প দ্যা স্কলারস্ ফাউন্ডেশনের এ বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান হয় । অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয় । অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহিত্যিক, লেখক, কলামিষ্ট অধ্যাপক আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম । উল্লেখ থাকে যে, ২০১৩ সালের ২৫ ডিসেম্বর কুষ্টিয়া জেলার প্রায় সকল স্কুল ও মাদরাসার ৫ম থেকে ৯ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বৃত্তি পরীা অনুষ্ঠিত এবং মার্চ ২০১৪-এ বৃত্তি পরীার ফলাফল প্রকাশ হয়। উক্ত পরীায় অংশগ্রহণকারী শিক্ষর্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও সাধারন এই তিন ক্যাটাগোরিতে জেলার সর্বোচ্চ মেধাবী ১৯০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্কলারস্ ফাউন্ডেশন এর সদস্য সচিব সবুজ আহমেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালক সোহেল রানা, অন্যতম উপদেষ্টা এড. লিয়াকত আলী, এড.শেখ আজিজুর রহমান, মাজহারুল হক মমিন, সহকারী পরিচালক রেজাউল করিম নয়ন প্রমুখ। বৃত্তি প্রাপ্ত শিার্থীদের মাঝে সনদ পত্র, মূল্যবান বই, কিশোর পত্রিকা, এবং বৃত্তির টাকা প্রদান করা হয় । উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় এ বছরও বৃত্তি পরীার রেজিষ্ট্রেশন ফরম চলতি বছরের আগষ্ট মাসে ছাড়া হবে । ফাউন্ডেশন এর কর্যালয়, প্রতিনিধি ও বিভিন্ন স্কুলে রেজিষ্ট্রেশন ফরম পাওয়া যাবে।

বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা পোশাক শিল্পে শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে

 স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের পোশাক খাত যেভাবে এগিয়ে যাচ্ছে, সে গতি ধরে রাখতে পারলে জিএসপি সুবিধায় ছাড় দেয়া ছাড়াও আমেরিকা এ শিল্পের উন্নয়নে আরো অনেক কিছু করতে প্রস্তুত। পোশাক শিল্পে শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেই বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে। মজিনা দণি-পশ্চিমাঞ্চলের ৬টি জেলা সফর শেষে বৃহস্পতিবার বেলা ২টায় কুষ্টিয়া সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, রানা প্লাাজা ট্রাজেডির মতো হৃদয় বিদারক ঘটনা যাতে আর না ঘটে সে দিকে বাংলাদেশ সরকারকে নজর দিতে হবে। সেই সাথে পোশাক কারখানার কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক অধিকার রায় বাংলাদেশকে আরো কাজ করতে হবে। তিনি বলেন, পৃথিবীর বড় বড় পোশাক ক্রেতারা বাংলাদেশের যেসব

শুক্রবার, ৯ মে, ২০১৪

কুষ্টিয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভায় মাহবুব উল আলম হানিফ বিরোধী অপশক্তি আজ সুপরিকল্পিতভাবে দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতেতে উঠে পড়ে লেগেছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মতায় এসে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সরকার কৃষকদের বিনামুৃল্যে সার-বীজ, কৃষি উপকরণ বিতরণ করাসহ কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া জেলা কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।